এনসিপিতে রিফাত-হাসিবের যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্থিরতা, ভেঙে দেওয়া হল কমিটি, গ্রুপ থেকে রিমুভ মুখপাত্র

১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ PM
রিফাত রশিদ, সিনথিয়া জাহীন আয়েশা ও হাসিব আল ইসলাম

রিফাত রশিদ, সিনথিয়া জাহীন আয়েশা ও হাসিব আল ইসলাম © টিডিসি ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এ নিয়ে সংগঠনটিতে অস্থিরতা তৈরি হয়েছে। ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে সংগঠনটির নির্বাচিত কমিটি। এর প্রতিবাদ করায় সংগঠনটির হোয়াটসঅ্যাপ প্রেস গ্রুপ থেকে মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশাকে রিমুভও করা হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) এসব ঘটনা ঘটে। এদিন দুপুর দেড়টার দিকে এক বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সদ্য এনসিপিতে যোগ দেওয়া আহ্বায়ক রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে নতুন কমিটি গঠন করতে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী

এ কমিটিতে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্টের সেল সম্পাদক হামযা মাহবুব, লিগ্যাল সেলের সাবেক সম্পাদক তারিকুল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন।

কমিটি ভেঙে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিশেষ পরিস্থিতি বিবেচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করা হল। এ ছাড়া পরবর্তী কার্যপরিধি নির্ধারণ এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পর্ষদ গঠন করা হল। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উপদেষ্টা পর্ষদ সকল কার্যক্রম সম্পন্ন করবে।

এদিকে কমিটি ভেঙে দেওয়ার প্রতিক্রিয়ায় বেলা সাড়ে ৩টায় একটি বিবৃতি দিয়েছিলেন সংগঠনটির মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা। বিবৃতিতে তিনি এই কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যে এই বিবৃতি ডিলিট করেন মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। এর কিছুক্ষণের মধ্যেই আয়েশাকে রিমুভ করে দেন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

আরও পড়ুন: জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি

বিবৃতিতে সিনথিয়া জাহীন আয়েশা লিখেছিলেন, ‘কারও ব্যক্তিগত চাহিদা বা অভিলাষ পূরণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম ব্যবহার হবে না; একইভাবে, কারও ব্যক্তিগত স্বার্থে এই প্লাটফর্ম ভেঙেও দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ঐতিহাসিক প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’— যা আহত ও শহীদ পরিবারের অধিকার প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয়ে পরবর্তী নেতৃত্ব গড়ে উঠেছিল— দুঃখজনকভাবে কিছু দায়িত্বশীল ব্যক্তি সেই অঙ্গীকার থেকে সরে গেছেন।’

TDC 825x465 (63)
সিনথিয়া জাহীন আয়েশার ম্যাসেজ রিমুভ করে দেন হাসিব আল ইসলাম, কিছুক্ষণের মধ্যেই তাকে রিমুভ করেন শাহাদাত হোসেন

তিনি আরও লিখেছেন, ‘কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া নেতৃত্বে আসা সত্ত্বেও, তারা এই প্ল্যাটফর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছেন এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ইতোমধ্যে আর্থিক অনিয়মসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা জাতির সামনে উন্মোচন করা জরুরি। এ বিষয়ে খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে, ইনশাআল্লাহ।’

সিনথিয়া জাহীন আয়েশাকে গ্রুপ থেকে রিমুভ করার বিষয়ে জানতে চাইলে স্থগিত কমিটির দপ্তর সম্পাদক ও সদ্য এনসিপিতে যোগদান করা শাহাদাত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন কমিটির ব্যবস্থা আমরা করে যাব। কিন্তু সিনথিয়া জাহীন আয়েশা ‘ঝামেলা’ করছে। সে কী ম্যাসেজ দিয়েছিল আমি জানি না, আমাকে বলা হয়েছে তাকে রিমুভ করতে, এজন্য রিমুভ করেছি।

এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬