বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ PM
মানচিত্রে লক্ষ্মীপুর

মানচিত্রে লক্ষ্মীপুর © সংগৃহীত

লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনা অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চকবাজার মসজিদের সামনে ও আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আজ বিকেলে একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় দুই পক্ষ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, যেকোনো প্রকার সংঘর্ষ এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬