জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি

১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ PM
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি

জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

আয়মান জাহান, হাসান তানভীর, তানভীর আহমেদ মন্ডল, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, ফায়াজ শাহেদ, প্রকৌশলী মোহম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জবি) রাকিবুল ইসলাম (জাবি), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ) মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদ।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যোগদানকৃত সবাই দলের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হয়েছেন। বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে তাদের দায়িত্ব বণ্টন সম্পর্কে জানানো হবে। এছাড়া স্থানীয়ভাবে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬