এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও

১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন। আজ দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও দলটিতে আপ বাংলাদেশসহ বেশ কিছু তরুণ নেতারও যোগদানের কথা রয়েছে। 

যোগদানকারীদের মধ্যে রয়েছেন আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। অনুষ্ঠানটি ঘিরে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাড়াও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।

আপ বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সব শক্তিকে একত্রিত করার লক্ষ্যে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬