সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু আজ

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ AM
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের লোগো © ফাইল ফটো

সারা দেশে আজ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হচ্ছে। শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (৩ জানুয়ারি) শুরু হয়ে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ মার্চ। 

এ সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চাইবেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিচার দাবির বার্তা পৌঁছে দেবেন তারা।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ২২ কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।’

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬