আবারও ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
শাহবাগে ইনকিলাব মঞ্চ

শাহবাগে ইনকিলাব মঞ্চ © সংগৃহীত ও সম্পাদিত

আবারও শাহবাগ অবরোধ করেছে শহীদ শরিফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান নিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ ছাত্রজনতাকে নিয়ে এই অবস্থান শুরু করে ইনকিলাব মঞ্চ। এর আগে গতকাল হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচার আগামী ২৪ দিনের মধ্যে করা এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি জানিয়ে আজ অবরোধের ঘোষণা দেয় প্লাটফর্মটি।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) প্লাটফর্মটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আগামীকাল দুপুর ২টায় ছাত্র-জনতাকে শহিদ হাদি চত্বরে (শাহবাগ) খুনীদের বিচারের দাবিতে অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হলো।

এর আগে, গতকালের (রবিবার) অবরোধ কর্মসূচি শেষে নতুন করে চার দফা দাবি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। সেই ৪ দফা দাবিগুলো হল— খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে; বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

এছাড়া, ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9