ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ডুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ AM
ডুয়েটে প্রতিবাদী কর্মসূচি

ডুয়েটে প্রতিবাদী কর্মসূচি © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিনব প্রতিবাদী কর্মসূচি পালন করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।

ডুয়েটের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হাতে বিচারের দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমত তৈরি করছেন।

এব্যাপারে ডুয়েট শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, 'শহীদ ওসমান হাদী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করে গেছেন, বাংলাদেশপন্থী ছাত্র-জনতা সেই সংগ্রাম অব্যাহত রাখবে। যারা আমাদের ভাইকে হত্যা করেছে, এই হত্যার নেপথ্যে পরিকল্পনা করেছে কিংবা খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে—তাদের প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় রাজপথে আবারও ইনকিলাবের দাবানল জ্বলবে।'

শিক্ষার্থীরা জানিয়েছেন, ওসমান হাদীর খুনিদের বিচার নিশ্চিত করতে তারা ইনকিলাব মঞ্চের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করছেন। খুব শীঘ্রই ডুয়েটের পক্ষ থেকে আরও বড় পরিসরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950