হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

এ সময় ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

এক ফেসবুক পোস্টে বলা হয়, শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায়ই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬