হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা

০২ জানুয়ারি ২০২৬, ১০:১৯ PM
ওসমান হাদির’ নামে লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাসুমা হাদি

ওসমান হাদির’ নামে লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাসুমা হাদি © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার করতে দেশে ‘বিপ্লবী সরকার’ চেয়েছেন তার ছোটবোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিপ্লবী সরকার হতে হবে। এই বিপ্লবী সরকার ওসমান হত্যার বিচার না করে, তাহলে আর কোনো ওসমান জন্ম নেবে না। কোনো পরিবার আর কোনো ওসমানকে দেশে রাখবে না। ওসমান শুধু বাংলাদেশের না সারাবিশ্বে মজলুমদের ওসমান।’
 
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদির’ নামে লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাসুমা বলেন, ‘এই সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না? অন্তর্বর্তী সরকার কেনও চুপ্পুর (রাষ্ট্রপতি) হাতে ক্ষমতা দিল। তিনি স্বৈরশাসক হাসিনার লোক। যখনই তার কাছে শপথ পাঠ করলেন, তখনই আন্দোলন ব্যাহত হল। আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

ওসমানকে কী ভারত হত্যা করেছে? শুধু আওয়ামী লীগ হত্যা করেছে? এর পেছনে অনেক এজেন্ট কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওসমান হাদির মাথায় গুলির মধ্য দিয়ে বাংলাদেশে আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করছে। ওসমান হাদি যদি বেঁচে থাকত! চাঁদাবাজ ও সন্ত্রাসরা বুঝে গেছে, ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না। টাকা দিয়ে কাউকে কেনা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে যদি জীবিত রাখতে চান, তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে। ওসমান হাদিকে মেরে দেশেকে আরও হাজার বছর পিছিয়ে দিল। ওসমান হাদি যদি আর পাঁচটা বছর বেঁচে থাকত, এদেশেকে এমন একটা জায়গায় নিয়ে যেত, যেখানে আপামর জনতার বাংলাদেশ হত।’

সংসদ নির্বাচনের টাকার খেলা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচনে হাজার হাজার মোটরসাইকেল ও টাকা দিয়ে মিছিল করানো এগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ করা হয়, তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। টাকার খেলা যাতে না থাকে। নির্বাচনে মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। যারা বাংলাদেশপন্থি রাজনীতি করবে তাকে ভোট দেবেন।’

মাথায় লাল কাপড় বেঁধে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ,…
  • ১৪ জুলাই ২০২৬
শর্তসাপেক্ষে নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে: শিক্ষামন্…
  • ১৪ জুলাই ২০২৬
মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল, ডুবে মারা গেল ৮ বছরের …
  • ১৪ জুলাই ২০২৬
আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন: শিক্ষামন্ত্রীকে সারজিস
  • ১৪ জুলাই ২০২৬
জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence