ওসমান হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ AM
হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে জামায়াত আমির হাসপাতালে

হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে জামায়াত আমির হাসপাতালে © সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জামায়াত আমির হাসপাতালে যান।

হাসপাতালে গিয়ে আমীরে জামায়াত কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান। 

এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
আমীরে জামায়াতের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ এর নেতৃবৃন্দ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬