ওসমান হাদির ইচ্ছা ছিল—নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন

৩০ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ PM
খালেদা জিয়া ও ওসমান হাদি

খালেদা জিয়া ও ওসমান হাদি © সংগৃহীত

নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেয়ার ইচ্ছা ছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির। কিন্তু দোয়া নেওয়া বা দেওয়া হলো না কারোরই। দুজনই এখন প্রয়াত। চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বেগম জিয়াকে শহীদ শরিফ ওসমান বিন হাদি অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া‘ বলে।

জুমা আরও লেখেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিলো, নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নিবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক উপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

জুমা লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানিনা, যার জন্য আল্লাহ সব আপোষহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুক, আল্লাহ আমাদের উপর রহম করুক।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9