ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম

খুনিদের আইনের আওতায় না আনলে সরকার পতনের আন্দোলন

০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ করেছে তার হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারের সদিচ্ছা নেই উল্লেখ করে সংগঠনটি বলছে, আগামী ৭ জানুয়ারি হত্যার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আজ শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এমন হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থী-জনতার অংশগ্রহণে বৃহৎ হয়ে ওঠে জমায়েতটি।

এ সময় আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ নানা স্লোগান দিতে থাকেন। অবরোধ কর্মসূচি চললেও মোড়ের একপাশে অবস্থান নেওয়ায় শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে হত্যা করা হয়েছে, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার কথা বললেও, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি, এমনকি তাদের এই গ্রেপ্তারের ব্যাপারে কোন সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত দুজনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে আর মেঘালয় পুলিশ বলছে এটা স্রেফ বানোয়াট কথা, এখানে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। তার মানে তারা চায় যে ওসমান হাদিকে যারা খুন করেছে, এই ঘটনাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন একটাই তাদের মতি, জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়।

তিনি বলেন, কিন্তু যে জনগণ এখানে বসে রয়েছে জুমার নামাজ পড়ে, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন? এই জনগণ কি বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বসে আছে? আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোন লুকোচুরি নাই।

আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়াই সংগঠনের সুস্পষ্ট অবস্থান বলে ঘোষণা দেন তিনি।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হবে ওপেন, কোনো সিক্রেট বৈঠক নেই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। আমরা কারও কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে দেবো না। আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু। ওসমান হাদি হচ্ছে আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে।

নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের জিল্লু …
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence