শিবিরের সঙ্গে সংঘর্ষ

তিতুমীর কলেজের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৫ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল ও শিবির সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার  (২৩ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি তিতুমীর কলেজ শাখার কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. নিজাম উদ্দিন ও মো. মাসুদ রানা রিয়াজের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। 

উক্ত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬