১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

২২ নভেম্বর ২০২৫, ০৫:৫১ PM
নিহত এনামুল হক

নিহত এনামুল হক © ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্টে আহত ছাত্রদলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এনামুল হক (২৪) কবিরহাট পৌরসভার তনু মিয়ার ছেলে এবং কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।  

এর আগে গত ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সঙ্গে স্পর্শ লেগে গুরুতর আহত হন এনামুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। গত শনিবার সকাল ১১টার দিকে কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিলেনে। সেসময় অসাবধানতাবশত ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কবিরহাট থানা পুলিশের ওসি মো. শাহীন মিয়া বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: ছাত্রদল
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬