ভূমিকম্পে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভাঙল হামিমের

২১ নভেম্বর ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০২:১২ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © ফেসবুক থেকে নেওয়া

ভূমিকম্পের সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হামিম বলেন, ‘সকলে দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’

এদিকে হঠাৎ ভূমিকম্পে দ্রুত বেরোতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী রয়েছেন।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950