ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে ১২টি মামলার চার্জশিট

১৭ জুলাই ২০২৫, ১০:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও প্লাটফর্মটির লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও প্লাটফর্মটির লোগো © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া ১২টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা ও ৯টি অন্যান্য ধারার মামলা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।

এতে আরও বলা হয়, চার্জশিটকৃত ৩টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলাই শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

পুলিশ আরও বলছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬