‘জয় বাংলা’ বলে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলার অভিযোগ

১০ মে ২০২৫, ০৫:১৩ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:২২ PM
হামলায় আহত নেতারা

হামলায় আহত নেতারা © টিডিসি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নেতারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত নেতাদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা ও সেনাবাহিনীর একটি দল। 

এ ঘটনায় সংগঠনটির নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ছিল। বিক্ষোভ শেষে আমরা রিকশাযোগে ফিরছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় হেলমেট পরিহিত অবস্থায় পাশে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল।”

আরও পড়ুন: আ’লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত ৩টায়, জুলাই স্পটে হবে গণঅবস্থান

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘কদিন আগে সাকিবকে নানা অনিয়মের সঙ্গে জড়ানোর অভিযোগে বহিষ্কার করা হয়। এতে ক্ষিপ্ত হয়েই সে নিজের লোকজন দিয়ে এ হামলা করিয়েছে। হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয় বিষয়টি ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য। আমার মনে হয় না, এখন নিষিদ্ধ ছাত্রলীগ এত সাহস করবে।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। আহতরা আমাকে জানিয়েছেন, এনামুল হক সাকিব নামে একজন হামলা করিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬