গভীর রাতে এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৮

১৫ মে ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
আহত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি

আহত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

আহতরা হলেন এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভাইরাল ‘সান্ডা’ কী, হঠাৎ কেন আলোচনায়?

আহত এনসিপির শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে। তৎক্ষণাৎ আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় গেলে একটি হায়েস গাড়িতে ও মোটরসাইকেলযোগে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মী আহত হয়েছেন।’

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করেন।  আশুলিয়া থানার ওসি সোহরাব আল হাসান বলেন, ‘ঘটনা শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9