মব সৃষ্টি করে প্রকাশকের বাসার সামনে বিশৃঙ্খলা

হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ৩ নেতাকর্মী

২০ মে ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:১২ PM
ধানমন্ডি এলাকায় বিশৃঙ্খলার অভিযোগে আটক শিক্ষার্থীরা ও ইনসেটে হান্নান মাসুদ

ধানমন্ডি এলাকায় বিশৃঙ্খলার অভিযোগে আটক শিক্ষার্থীরা ও ইনসেটে হান্নান মাসুদ © সংগৃহীত

হাক্কানী পাবলিশার্সকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিশৃঙ্খলা করা হয় বলে জানা গেছে। ওইদিন রাতেই তিন সমন্বয়ককে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। 

জানা গেছে, থানায় আটকের প্রায় ১৩ ঘণ্টা থাকার পর বিকেল ৩টার দিকে মুচলেকা নিয়ে তিন সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ।

ছাড়া পাওয়া তিন সমন্বয়ক হলেন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী (২৬); একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও বৈবিছা’র ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফারহান সরকার দীনা; মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী ও পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)।

আরও পড়ুন: ধানমণ্ডির ভূতের গলিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম—ভিডিও ভাইরাল 

এ বিষয়ে হান্নান মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘খোঁজ-খবর নিতে এসেছি। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল ও তা মিমাংসাও করা হয়েছে। এ ঘটনায় বাইরের অনেকেই জড়িত রয়েছেন। আমরা খতিয়ে দেখছি।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু গণমাধ্যমকে বলেন, ‘তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন। তার জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।’

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950