পাশাপাশি হেঁটে যাওয়ার সময় রং মিস্ত্রির মাথায় গুলি দুর্বৃত্তের, শুনে স্ট্রোক মালিকের

২০ মে ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাভারে শাহীন (২৬) নামের এক রং মিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। শাহীনের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন গ্যারেজ মালিক বরুন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া। নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন।

আরও পড়ুন: সাবেক এমপি লায়লা পারভীন গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সাথে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদূর গেলেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান। 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া  বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। যত দ্রুত সম্ভব হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬