সাবেক এমপি লায়লা পারভীন গ্রেপ্তার

২০ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ PM
লায়লা পারভীন সেঁজুতি

লায়লা পারভীন সেঁজুতি © সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

জানা গেছে, লায়লা পারভীন দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পান। তিনি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বলেন, দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  আজ মঙ্গলবার (২০ মে) তাকে আদালতে পাঠানো হবে।

রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950