ব্যবসায়ী হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদল নেতারা

১২ জুলাই ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৫:৩১ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি গত ৯ জুলাই ঘটলেও শুক্রবার (১১ জুলাই) ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ, নাগরিক সমাজ, এমনকি বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও এ ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়।

নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করছেন। সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৮ জন নেতাকর্মীর পদত্যাগ করার ঘটনা সামনে এসেছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

আরও পড়ুন: এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল ছাত্রদল কর্মীর পদত্যাগ

ফেসবুকে পোস্টে তিনি জানান, ‘ব্যক্তিগত কারণে’ তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ ১০ বছরের উর্ধ্বে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।’

তরুণ এ নেতা বলেন, ‘যেদিন প্রকৃতি স্বচ্ছ বাংলাদেশ বিনির্মানের ডাক আসবে, সেদিন আপনাদের কাধে কাধ মিলিয়ে আমিও থাকবো মিছিলের অগ্রভাগে, প্রথম বুলেটের শিকারী হতে।তবুও এদেশের বুকে শান্তি ফিরে আসুক।এদেশের মাটির উর্ধ্বে আমার কাছে কিছুই মূল্যবান না। বাংলাদেশ জিন্দাবাদ।’

এ সময়ে একই ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ, সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯নং রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম ইমরুল।

আরও পড়ুন: গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতার পদত্যাগ

প্রসঙ্গত, প্রসঙ্গত, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ জনি ও মঈন সহ এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9