ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি

১২ জুলাই ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:৩৬ PM
মুহাম্মাদ রাব্বি মিয়া

মুহাম্মাদ রাব্বি মিয়া © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া ব্যক্তিগত কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি তার পদত্যাগের কথা জানান।

পোস্টে রাব্বি মিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা কমিটি'র সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময়ে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘নীতিবহির্ভূত কার্যক্রম’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা আমার কাছে যথেষ্ট মনে হয়নি।’

তিনি আশা প্রকাশ করেন, ‘ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে একটি ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।’

পদত্যাগের ঘোষণায় রাব্বি মিয়া স্পষ্টভাবে তিনি লেখেন, ‘আজকের পর থেকে বিএনপি কিংবা দেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’

জানা গেছে, মুহাম্মাদ রাব্বি মিয়া মৌলভীবাজার জেলা শাখায় একজন সক্রিয় ছাত্রদল নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950