গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতার পদত্যাগ

১২ জুলাই ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:১৩ PM
মো. জাহিমুর রহমান জিসান ও মো. ইশতিয়াক রহমান

মো. জাহিমুর রহমান জিসান ও মো. ইশতিয়াক রহমান © টিডিসি সম্পাদিত

ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান পদত্যাগ করেছেন। তারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ‘জুলাই আন্দোলন’-এর আদর্শ থেকে বিচ্যুত হওয়াকে কারণও উল্লেখ্য করেছেন। 

আজ শনিবার (১২ জুলাই) সকাল ভোরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁরা দল থেকে পদত্যাগ করে নিজেদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান ও সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান লেখেন, ‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে নিজেকে অরাজনৈতিক মানুষে পরিণত করলাম। ব্যক্তিগতভাবে যে আদর্শ আমি ধারণ করতাম, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক।’ 

পোস্টে তারা আরো লেখেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সেই আদর্শ কতটা সফল হবে, তাও প্রশ্নবিদ্ধ। যে আদর্শ নিয়ে ‘জুলাই বিপ্লব’ হয়েছিল, সেই শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমি মেনে নিতে পারি না, সম্ভবও নয়। দেশের জন্য কাজ করতে কোনো দলীয় পদবির প্রয়োজন নেই দেশকে যে ভালোবাসে, সেই-ই প্রকৃত সন্তান। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত। সাধারণ জনতার কাতার থেকেই দেশের মঙ্গল কামনা করি। প্রত্যাশা করি, পরবর্তীতে দেশের শাসনব্যবস্থা যাদের হাতেই উঠুক, তারা যেন নিজেদের দেশের শাসক নয়, সেবক মনে করে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9