যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খারিজ

নির্বাচনী হলফনামায় জাল সনদ দাখিলের অভিযোগ

১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ PM
নুরুল ইসলাম নয়ন

নুরুল ইসলাম নয়ন © টিডিসি সম্পাদিত

নির্বাচনী হলফনামায় জাল সার্টিফিকেট দাখিলের অভিযোগে সংসদ সদস্য ও যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে আদালতে দায়ের করা রিট উচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহামান্য আদালতের বিচারপতি মাহমুদুর রাজি এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের আদালতের দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছেন।

আদালত রিটের মূল বিষয়বস্তু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি; বরং আবেদনটি করার উপযুক্ত সময় এখনো আসেনি—এই কারণ দেখিয়ে রিটটি খারিজ করেছেন।

আদালতের আদেশে বলা হয়, রিট আবেদনটি অপরিপক্ব (Premature) অবস্থায় দাখিল করা হয়েছে—এই বিবেচনায় তা খারিজ করা হয়েছে। এ কারণে রিট আবেদনটি গ্রহণযোগ্য (Admissible) নয় এবং আদালতের বিবেচনার জন্যও উপস্থাপনযোগ্য (Entertainable) নয় বলে আদালত মত দিয়েছেন।

সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের আইনজীবী এডভোকেট মনিরুল ইসলাম সোহাগ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার মোয়াক্কেল নুরুল ইসলাম নয়ন একজন জাতীয় সংসদের নির্বাচিত সম্মানিত সদস্য। তার সুনাম ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্যে আদালতে রিট করেছিলেন। এই রিটটা প্রি-ম্যাচিউড উপস্থাপনযোগ্য না হওয়ায় মহামান্য আদালতের বিচারপতি মাহমুদুর রাজি এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের আদালত খারিজ করে দিয়েছেন।

তিনি জানান, নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি, এসএসসিতে ভোলায় জেলায় প্রথম স্থান এবং এইচএসসিতে ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করেন।

সোহাগ বলেন, ছাত্ররাজনীতিতে নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলে পাঠাগার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ছিলেন। বর্তমানে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী ভোলা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে আদালতে রিটটি দায়ের করেছিলেন। যা মহামান্য আদালত খারিজ করে দিয়েছেন।

উল্লেখ্য, গেল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের ডিভিশন বেঞ্চে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য ও বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে নির্বাচনি হলফনামায় শিক্ষাগত জাল সনদ দাখিলের অভিযোগ এনে রিট করেন আব্দুল্লাহ আল মাহমুদ নামের এক ব্যক্তি।

রিটের বাদী সংসদীয় আসন নং-১১৮, ভোলা -৪ (চরফ্যাশন-মনপুরা) নির্বাচনী এলাকার। তার অভিযোগ, বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনি হলফনামায় জাল সার্টিফিকেট ও মিথ্যা তথ্য প্রদান করেছেন। সেজন্য তার সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটকারী নয়নের নির্বাচনী এলাকা চরফ্যাশন উপজেলার ভোটার।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950