বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সেক্রেটারি মঈন

০৮ জুলাই ২০২৫, ১২:১৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
আবু নাসের ত্বোহা ও  আব্দুল আল মঈন

আবু নাসের ত্বোহা ও আব্দুল আল মঈন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু নাসের ত্বোহা। সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আল মঈন। 

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফাজায়েল আহমেদসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬