রাজধানীর ছয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ করবে ছাত্রদল

১৭ জুন ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:২৪ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © ফাইল ফটো

রাজধানীতে অবস্থিত ৫টি সরকারি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৩ জুন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধির উপস্থিতিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার (১৭ জুন) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এমন নির্দেশনা জানানো হয়েছে। 

নির্দেশনায় সংশ্লিষ্ট শাখাগুলোর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সদস্য ফরম বিক্রি করা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তেজঁগাও কলেজ। 

 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬