কাউন্সিলের মাধ্যমে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি দিলো ছাত্রদল

১১ মে ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
ছাত্রদল ও কমিটি দেওয়া চার বিশ্ববিদ্যালয়ের লোগো

ছাত্রদল ও কমিটি দেওয়া চার বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

কাউন্সিলের মাধ্যমে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ চার বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো- উত্তরা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সোনারগাঁও ইউনিভার্সিটি।

আজ রবিবার (১১ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) সাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। এতে গত ১৯ এপ্রিল সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথাও জানানো হয়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে মির্জা শাকিল এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মেহেদী হাসান; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সভাপতি তানজিম খান দিপ এবং সাধারণ সম্পাদক মনির হোসেন; কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সভাপতি কাজী ইসতাফ আলভী এবং সাধারণ সম্পাদক সাকির আহমেদ; সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রাকিব নির্বাচিত হয়েছেন। 

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬