‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’

২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৪ PM
ঢাবি এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান

ঢাবি এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান © টিডিসি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হাদির কবরস্থানের সামনে মানববন্ধন করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জবি শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও জকসু নেত্রী শান্তা আক্তারসহ প্রমুখ। 

‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’, হাদি হত্যার ৩৬ দিন, বিচাই কই ইন্টেরিম, জাস্টিস ফর হাদিসহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে হাদির কবরের সামনের সড়কে অবস্থান করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন  পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগ: হাদি
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬