ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি

২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ AM
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি

ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি © সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভা চলছিল। এসময় কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। তখন আসন গ্রহণকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে কথা- কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত যুবদল নেতা মাহবুব আলম কিসমত জানান, তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার দাবি, তাদেরও ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬