ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
মো. ইব্রাহিম আনছারি অপূর্ব

মো. ইব্রাহিম আনছারি অপূর্ব © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন: শোকজ পেয়ে যা বলছেন জবি ছাত্রদলের দুই নেতা

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ইব্রাহিম আনছারি অপূর্ব উক্ত মামলার আসামি। 

থানা সূত্র আরও জানায়, এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬