ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ PM
ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান © সংগৃহীত

‎‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ বা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও ঢাবি প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
‎
‎এই কর্মসূচিতে ঢাবির কাজী মোতাহার হোসেন (অ্যানেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা উক্ত এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনের স্প্রে ছড়াতে পরিচ্ছন্নতাকর্মীদের সক্রিয়ভাবে সহায়তা করেন।
‎
‎ছাত্রদলের নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনার বিশেষ লক্ষ্য বাস্তবায়নে ঢাবি ছাত্রদল প্রতি শনিবার এই ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করে আসছে।
‎
‎কর্মসূচিতে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ‘পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে একটি প্রাণবন্ত সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আমরা এই কর্মসূচিটি পালন করে থাকি। আমরা আশা করছি, আমাদের নিয়মিত এই কর্মসূচিটি অন্য সকল ছাত্র সংগঠনের পাশাপাশি ক্যাম্পাসের সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এবং নিজের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করবে।’

আরও পড়ুন: ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মহাপরিকল্পনা
‎
‎শনিবারের এই পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম খান, আল রাজিব রহমান, নূরুল আমিন নূর, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, সহ-সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা, সহসাংগঠনিক সম্পাদক লিংকন সাহা, প্রচার সম্পাদক তানভীর হাসান এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জারিফ রহমানসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950