আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: ঢাবিতে এবার আমরণ অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
অনশনে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা

অনশনে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবার আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ অনশন শুরু করেন।

সেখানে গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. ওমর ফারুক ও মো. আবু সাঈদ  আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। তাদের মধ্যে ওমর ফারুক জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও আবু সাঈদ  কর্মী।

আজ শনিবার বিকালে তাদেরকে সংহতি জানাতে যান ৫ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষনিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন।

এরমধ্যে আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম- আহ্বায়ক ইয়ামিন সরকার, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনে সংহতি জানিয়ে অবস্থান করছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান, যুগ্ম- আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান।

যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬
জাহাজ জব্দের পর মার্কিন ‘জলদস্যুতার’ তীব্র নিন্দা তেহরানের,…
  • ২০ এপ্রিল ২০২৬
গার্মেন্টস কারখানায় গুলি করে কোটি টাকা চাঁদা দাবি, ৪ জন গ্র…
  • ২০ এপ্রিল ২০২৬
ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬