আ. লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না: হান্নান মাসউদ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আব্দুল হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বক্তব্য দেন হান্নান মাসউদ। তিনি বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে আমরা রাজপথ ছাড়ব না।

এসময় তিনি আরও জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ খুঁজে পাচ্ছে না, অন্যদিকে একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে।

আন্তর্জাতিকভাবে গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার এবং দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।

এর আগে, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মোহাম্মদ হাসানের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন মিছিল করেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬