ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © সংগৃহীত

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গোলাম রাব্বানী (রনি) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বানী রনি সিংড়া পৌর এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করা হয়। তাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০২৪ সালে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬