জন্মদিনে স্ত্রী 

‘অভিনন্দন আসিফ, আমিও অন্যদের মতো আপনার একজন ভক্ত’

০১ অক্টোবর ২০২৫, ১০:৩০ PM
আসিফ আকবর ও সালমা আসিফ মিতু

আসিফ আকবর ও সালমা আসিফ মিতু © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। এদিন দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। এ সময়ের মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর। এদিকে আসিফ আকবর বিসিবির পরিচালক হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী বেগম সালমা আসিফ মিতু।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, আসিফ আকবর মিঠু। আমিও অন্যদের মতো আপনার একজন ভক্ত। আপনার মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও উজ্জীবিত করুক। প্রাণে বাস করে আমাদের। দেশভক্তি নিঃশ্বাসে। নিজের ক্ষতি করেও অন্যের উপকার আমাদের রক্তে। শূন্য থেকে শুরু করা ব্যক্তিত্ব আপনার। শুভকামনা রইল আগামী পথচলা হোক মসৃণ, প্রাণবন্ত।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬