আগুনে ফর্মে স্মৃতি মান্ধানা, আইসিসি থেকে পেলেন সুসংবাদ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ PM
স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা © সংগৃহীত

কিছুদিন পরেই শুরু হয়ে যাবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তারই প্রস্তুতি চালাচ্ছে ভারত। দেশের মাটিতে এবার বসছে বিশ্বকাপের আসর। আর ভারতীয় দল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত।

আর এটা ঘটনা, ওয়ানডে বিশ্বকাপের আগে আগুনে ফর্মে রয়েছেন ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও হাফসেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার। তার পুরস্কারও পেলেন স্মৃতি। আইসিসি’র মহিলাদের ব্যাটিং তালিকায় ফের শীর্ষস্থানে উঠে এলেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছেন ভারতের মেয়েরা। যাকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত অবশ্য প্রথম ম্যাচে হেরেছে। কিন্তু সেই ম্যাচেও উজ্জ্বল ছিলেন স্মৃতি। তিনি করেন ৫৮ রান। প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে ওঠে ১১৪ রান। মাত্র ১৫ ইনিংসে দু’‌জনে মিলে ৯৫৮ রান করে ফেলেছেন। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান।

মঙ্গলবার আইসিসি’র যে র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি মান্ধানা। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রান করে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ফিরে এলেন স্মৃতি। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে শীর্ষে ছিলেন স্মৃতি। ২০১৯ সালে প্রথমবার তিনি আইসিসি’র র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন।

 

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage