অবশেষে এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছে, ইতিবাচক সাড়া ভারতের

২৩ জুলাই ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৯ PM
এসিসি

এসিসি © সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে সাধারণত তেমন কোনো আলোচনা না হলেও এবারের বার্ষিক সাধারণ সভা ঘিরে বাড়তি কৌতূহল রয়েছে। ঢাকায় অনুষ্ঠিতব্য এই সভায় ভারতের অংশগ্রহণ নিয়ে নানান অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেছে, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা অনলাইনে সভায় অংশ নিতে পারেন।

ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এই তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, বিসিসিআই অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেবে। একই তথ্যের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও। তিনি বলেছেন, ‘ভারতীয় বোর্ডের পক্ষ থেকে রাজীব শুক্লা অনলাইনে সভায় অংশ নিতে পারেন।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার একটি হোটেলে দুই দিনব্যাপী এই সভা শুরু হবে। তবে শুরু থেকেই ঢাকায় সভা আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে আসছিল বিসিসিআই। এমনকি সভার স্থান পরিবর্তন না হলে এশিয়া কাপ বয়কটের হুমকিও দেয় তারা। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও সভায় অংশ নেবে না।

তবে পরে আফগানিস্তান ও ওমান নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছিলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন।

এবার ভারতের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেল। সেক্ষেত্রে এশিয়া কাপ নিয়েও আর কোনো জটিলতা থাকার কথা নয়।

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ব…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন পাকিস্তানি পীর সাবির শাহ 
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরি দেওয়ার নামে প্রতারণা, চেক ডিজঅনার মামলায় পাবিপ্রবি কর…
  • ১৯ আগস্ট ২০২৬
আরও ২৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ১৯ আগস্ট ২০২৬
১১ মেডিকেলে হচ্ছে ২০ হোস্টেল, বাড়ল মেয়াদ ও ব্যয়
  • ১৯ আগস্ট ২০২৬
বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬