সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন শিক্ষার্থী

১৯ মে ২০২৬, ০৬:৩২ PM
বাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা উম্মে কুলসুম, ডানে প্রাণ হারানো শিক্ষার্থী তাসনিম

বাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা উম্মে কুলসুম, ডানে প্রাণ হারানো শিক্ষার্থী তাসনিম © সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে উম্মে কুলসুম নামের এক শিক্ষিকা নিহত এবং মমতাজ বেগম নামের অপর এক শিক্ষিকা আহত হয়েছেন। শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তাসনিম নামের ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর হয়েছে । আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত শিক্ষিকা উপজেলার সদর দূর্গাপাড়ার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম এবং শিক্ষার্থী তাসনিম একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এবং আহত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান।

জানা যায়, যাত্রীবাহী সিএনজি গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানমাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে শিক্ষিকা উম্মে কুলছুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, ‘আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘হঠাৎ কোনো আকস্মিক ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।’

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষিকা নিহত হয়েছেন। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9