ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

১৮ মে ২০২৬, ০১:৪৭ PM
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক © টিডিসি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকামুখী মহাসড়কে দুটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোরে ভাঙ্গা পৌরসভার আতাদী এলাকায় ফ্লাইওভার ব্রিজে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাছের চারাবোঝাই একটি মিনি ট্রাকের চাকা পাংচার হলে চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী মাছবাহী একটি মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক শামীম (৪০) নিহত হন। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে গাছের চারা বোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল নিহত অজ্ঞাতনামা চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬