গাইবান্ধায় পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯ মে ২০২৬, ০৩:২৩ PM
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ-ইজিবাইক

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ-ইজিবাইক © টিডিসি

গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দিঘী ও কুমোরপাড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকচালক ফরিদ মিয়া (৫০) ও যাত্রী রোস্তম আলী (৩০)। ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের পাতা মিয়ার ছেলে। রোস্তম আলী সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদার রহমানের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত অপর চারজনের মধ্যে এক নারীও রয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দারিয়াপুর বাজার থেকে পাঁচ-ছয় যাত্রী নিয়ে জেলা শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে দুই গাড়ি দুমড়ে-মুচড়ে গেলে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যানচালক ফরিদ মিয়া ও যাত্রী রোস্তম আলী। আহত হন অপর চারজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬