ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

১১ মে ২০২৬, ১০:৪৫ PM
আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ

আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ © টিডিসি ফটো

টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মার্জান (১৭) কলেজ ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  
  
টঙ্গীর গাজী বাড়ী এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল মার্জান । চার ভাই-বোনের মধ্যে জান্নাতুল মার্জান ছিলেন সবার বড়।  
  
পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল মার্জান ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। 

তার বাবা দেলোয়ার হোসেন বলেন, ছোট থেকেই মেয়ের মানসিক সমস্যা ছিল। দুই বছর বয়সেও সে কথা বলতে পারত না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা কিছুটা বলতে পারলেও তবে মানসিক  সমস্যাও ধীরে ধীরে বেড়ে যায়। আমরা অনেক চিকিৎসাও করিয়েছি।  
  
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, দুপুর প্রায় ২টার দিকে আমাকে ফোন করে জানানো হয়, আমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে এবং তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে টঙ্গী সরকারি মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, এখানে চিকিৎসা সম্ভব নয়। এরপর তাকে উত্তরা শিফ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  
  
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় পরীক্ষা চলছিল। হলে কাগজ দেওয়ার সময় জান্নাতুল মার্জান বাইরে বের হয়ে যায়। পরে সে ছয়তলার ছাদে উঠে পড়ে এবং সেখান থেকে নিচে পড়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি, বলেন তিনি।  
  
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা না হলেও  বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।   
  
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও সহপাঠীরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

ট্যাগ: টঙ্গীর
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9