ক্লাস চলাকালে ভিমরুলের কামড়ে শেরপুরে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি © টিডিসি ফটো

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে ভিমরুলের আক্রমণে অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

হঠাৎ একঝাঁক ভিমরুল ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের কামড়াতে শুরু করলে মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি হয়। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই ভিমরুলের আক্রমণ ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অল্প আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছে, তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।’

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একাধিকবার ভিমরুলের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ভিক্টোরিয়া অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার পূর্ণ দায়িত্ব বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬