সহকর্মীর দায়ের কোপে আহত আনসার সদস্য

১৪ আগস্ট ২০২৫, ০৭:২৯ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
ফেনী মডেল থানা

ফেনী মডেল থানা © টিডিসি

ফেনী পুলিশ লাইনে সহকর্মীর দায়ের কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে। 

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পাইকপাড়া এলাকার মৃত মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে। 

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাৎক্ষণিক অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে?
  • ১৯ মার্চ ২০২৬
সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence