এসএসসি পাসেই সিপাহি নিয়োগ দেবে আনসার-ভিডিপি, আবেদন করুন দ্রুতই

০৭ আগস্ট ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
সিপাহি নিয়োগে আবেদন চলছে আনসার-ভিডিপিতে

সিপাহি নিয়োগে আবেদন চলছে আনসার-ভিডিপিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিষ্ঠানটি ‘সিপাহি’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি);

বিভাগের নাম: আনসার ব্যাটালিয়নসমূহ, ২৭তম ব্যাচ (পুরুষ);

পদের নাম: সিপাহি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী নেবে অফিসার ক্যাডেট, আবেদন করুন দ্রুতই

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-২২ বছর (২০ আগস্ট ২০২৫ তারিখে)। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*উচ্চতা (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৫ ফুট ৪ ইঞ্চি;

*ওজন (সাধারণ প্রার্থী ও অন্যান্য প্রার্থী): ৪৯.৮৯৫ কেজি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৪৭.১৭৩ কেজি;

*বুকের মাপ (সাধারণ ও অন্যান্য প্রার্থী): ৩২-৩৪ ইঞ্চি; ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৩০-৩২ ইঞ্চি;
 
*দৃষ্টিশক্তি: ৬/৬;

*বৈবাহিক অবস্থা: অবিবাহিত;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ বিমানবাহিনী, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: আনসার-ভিডিপির অফিশিয়াল ওয়েবসাইট

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬