খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

০৪ জুন ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০২:১৫ PM
আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ

আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ © টিডিসি ফটো

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী সদস্যের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ঈদের আগে সামান্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে সাজানো উপহার প্যাকেটগুলো যেন সদস্যদের কাছে হয়ে উঠেছে ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধের প্রতীক।

বুধবার (৪ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উপহার প্যাকেটগুলোতে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ৫বিএন কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।

আরও পড়ুন: ভারত থেকে উন্নত জাতের ৯৫টি মহিষ আমদানি করল বাংলাদেশ

ড. সাইফুর রহমান বলেন, ‘এটি শুধু ঈদের উপহার নয়, এর ভেতরে রয়েছে সম্মানিত মহাপরিচালকের সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এই উপহার দায়িত্ব পালনে সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “মহাপরিচালকের ভিশন বাস্তবায়নে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় সচেতনতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

উপহার বিতরণ অনুষ্ঠানে অনেক সদস্যকেই আবেগাপ্লুত হতে দেখা যায়। এক নারী ভিডিপি দলনেত্রী বলেন, ‘প্রত্যন্ত পাহাড়ে দায়িত্ব পালন করি। ঈদের সময় সামান্য এই উপহারও আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি মনে হয়।’

জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা সদস্যদের পাশে আছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় নিরাপত্তা রক্ষা, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই ঈদ উপহার বিতরণ শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ছিল দায়িত্বশীল সেবার প্রতি সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস, যা গড়ে তোলে আত্মিক সংযোগ এবং দায়িত্ব পালনের নতুন অনুপ্রেরণা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9