বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, স্কুল খোলা নিয়ে যা জানাল মাউশি

১৬ জুন ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১২:৪৮ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) © সংগৃহীত

দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আর করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর আগামী ২২ জুন খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আর স্কুল খোলা বা বন্ধের বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন মাউশির (মাধ্যমিক) উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী। 

তিনি বলেন, ইতোমধ্যে করোনা-ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে স্কুল বন্ধ থাকবে না চালু থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা প্রতিরোধে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী আমরা কাজ করবো। এখনো যেহেতু মাধ্যমিক স্কুলগুলো খুলেনি, তাই আমরা নিরাপদে আছি। গতকাল স্বাস্থ্য সচেতনায় যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সবাইকে মেনে চলার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী ২৬ জুন থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলো ২২ জুন থেকে খুলছে। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি, চিন্তা-ভাবনা করছি। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় যে নির্দেশনা দিয়েছি, সেদিকে গুরুত্ব দিচ্ছি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা

জানা যায়, করোনাভাইরাস রোধে রবিবার (১৫ জুন) একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত: ২০ সেকেন্ড); জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা; আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা; অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা; হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা। 

এ ছাড়াও ২৪ জুন থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, মাদ্রাসার ক্লাস শুরু হবে ২৬ জুন থেকে। ইতোমধ্যে রবিবার (১৫ জুন) থেকে খুলেছে সারাদেশের সরকারি-বেসরকারি কলেজগুলো। 

এদিকে সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  নতুন করে আক্রান্ত ২৬ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৪ জন সুস্থ হয়েছেন। ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। এদিকে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আবু সাঈদের সমাধির পাশে প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ-আ’লীগের প্র…
  • ১৬ জুলাই ২০২৬
নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
  • ১৬ জুলাই ২০২৬
আরও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাচ্ছে ময়মনসিংহ?
  • ১৬ জুলাই ২০২৬
সেলস অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, পদ ১০০, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার
  • ১৬ জুলাই ২০২৬
মেসির মনোযোগ নষ্ট করতে গিয়ে উল্টো তাতিয়ে দিয়েছিলেন বেলিংহ্য…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence