৪০তম বিসিএস থেকে প্রধান শিক্ষক হলেন ২০৮ প্রার্থী

৩১ আগস্ট ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
 প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

৪০তম বিসিএস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২০৮ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে ২০৮ জনকে নন-ক্যাডার পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

আরও পড়ুন : শিক্ষক সংকট কাটানোর উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সংসদ পুনর্গঠন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপারিশকৃত প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে ১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা বেতন স্কেলে উল্লিখিত উপজেলা-থানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন : ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে গভীর রাতে আটক, গাছে বেঁধে মারধর

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের পর দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাদের চাকরি থেকে অপসারণ করা যাবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে বিধি মোতাবেক চাকরিতে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্তদের তালিকাসহ প্রজ্ঞাপন দেখুন এখানে

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9