ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM
ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম © টিডিসি সম্পাদিত

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ছয় পা বিশিষ্ট একটি বিরল গরুর বাছুরের জন্ম হয়েছে। এa খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ একনজর দেখতে ভিড় করছেন মালিকের বাড়িতে। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোড সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোব্বান মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়।

জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছ থেকে আরও দুটি অতিরিক্ত পা বের হয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, অতিরিক্ত অঙ্গ থাকলেও বাছুরটি আপাতত সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বাছুরটির মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, “শুরুর দিকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ডাক্তার দেখে বললেন সমস্যা নেই। এখন বাছুরটি স্বাভাবিকভাবে দাঁড়াতে ও চলাফেরা করতে পারছে—এতে আমরা স্বস্তি পেয়েছি।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের জন্মগত অস্বাভাবিকতা অত্যন্ত বিরল। অনেক সময় ভ্রূণের বিকাশজনিত ত্রুটির কারণে অতিরিক্ত অঙ্গ সৃষ্টি হয়। বাছুরটি কিছুটা বড় হলে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুই পা অপসারণের বিষয়টি বিবেচনা করা হতে পারে। বর্তমানে বাছুরটিকে পর্যবেক্ষণে রাখা হয়ে

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬