ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে গভীর রাতে আটক, গাছে বেঁধে মারধর

৩১ আগস্ট ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM

© সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে অনৈতিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে ছাত্রের মায়ের সঙ্গে এক শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পরে সকালে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষকের (৫০) বাড়ি রাজশাহী জেলায়। তিনি সদকী ইউনিয়নে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ওই গৃহিণী ও শিক্ষক থানা হেফাজতে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহিণীর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। মাদ্রাসা শিক্ষক দীর্ঘদিন ধরে তাঁর নবম শ্রেণির ছেলেকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

একপর্যায়ে ওই গৃহিণী ও শিক্ষক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের জেরে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ওই শিক্ষক গৃহিণীর বাড়িতে যান।  শিক্ষক আসার ঘটনা  স্থানীয় লোকজন টের পেয়ে গৃহিণীর বাড়িতে জড়ো হন।  পরে তাঁরা ওই দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। শনিবার সকালে খবর পেয়ে কুমারখালী থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এ বিষয়ে জানতে চাইলে ওই মাদ্রাসা শিক্ষক সাংবাদিকদের বলেন, ‘প্রাইভেট পড়াতে গিয়ে তিনি ছাত্রের মায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের টানে শিক্ষক শুক্রবার রাতে গৃহিণীর বাড়িতে গেলে, জনগণ তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন।

আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক…
  • ৩০ জুলাই ২০২৬
আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদ…
  • ৩০ জুলাই ২০২৬
গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • ৩০ জুলাই ২০২৬
গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারদু ইউনিভ…
  • ৩০ জুলাই ২০২৬
শ্রেণিকক্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে, শাহ সিমেন্ট কারখানা পরিদর…
  • ৩০ জুলাই ২০২৬
নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষেও হলে থাকার সিদ্ধান্ত প…
  • ৩০ জুলাই ২০২৬